সোমালিয়া ওয়েব নিউজঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপ নিল এসআইআর ট্রাইব্যুনাল। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম সংক্রান্ত জটিলতার দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।
কলকাতা হাইকোর্ট-এর প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম-এর বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। শুনানির সময় জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে বেঞ্চ নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দেয়, মহতাব শেখের নাম বৈধ ভোটার হিসেবে আজই বিকেল পাঁচটার মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
এই নির্দেশের ফলে প্রার্থী হিসেবে মহতাব শেখের নির্বাচনে অংশগ্রহণের পথে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে। এর আগে ভোটার তালিকায় নাম না থাকায় তাঁর প্রার্থীপদ নিয়েই প্রশ্ন উঠেছিল এবং তিনি আদালতের দ্বারস্থ হন।
নির্বাচন কমিশন-কে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ করার নির্দেশ দেওয়ায় প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। রাজনৈতিক মহলের মতে, আদালতের এই হস্তক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি কাঠামো বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের