সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পবিত্র ইস্টার। খ্রিস্টান ধর্মমতে, ক্রুশবিদ্ধ হওয়ার পর এই দিনেই যীশু খ্রিস্ট পুনরুত্থিত হন। তাই দিনটি খ্রিস্টানদের কাছে আশার, বিশ্বাসের এবং নবজীবনের প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।
এই উপলক্ষে বিশ্বজুড়ে চার্চগুলিতে আয়োজন করা হয়েছে বিশেষ উপাসনা, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের। ভোর থেকেই চার্চে ভিড় জমিয়েছেন ভক্তরা। প্রার্থনার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা দেওয়া হচ্ছে।
এদিকে, দেশের নাগরিকদের ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন দ্রৌপদী মুর্মু এবং সি পি রাধাকৃষ্ণন। তাঁদের বার্তায় সকলের জীবনে সুখ, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির কামনা করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন দিনটি পালন করছেন গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়