সোমালিয়া ওয়েব নিউজঃ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল ইডি। অভিযোগ, অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে তদন্তে।
ইডি সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল দিল্লিতে ভিনেশ চান্ডেলের বাসভবনে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার হয়, যা থেকে বেআইনি অর্থ লেনদেনের ইঙ্গিত মেলে। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
একই মামলায় I-PACএর আরও দুই কর্তা—Prateek Jain এবং Rishi Rai Singh-কে জরুরি তলব করেছে ইডি। গ্রেফতারি এড়াতে তাঁরা ইতিমধ্যেই আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানা গিয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, এই মামলার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের পরিমাণ এবং প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও নতুন তথ্যের ভিত্তিতে তদন্তের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইডি।
এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী