September 21, 2026

নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, মোহর কুঞ্জে সংস্কৃতির আবাহন

সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করল বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ। বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল ঘট, বরণডালা, কুলো, চামরসহ নানা সাংস্কৃতিক উপাদান নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার-এর সহযোগিতায় শোভাযাত্রাটি মোহর কুঞ্জ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মোহর কুঞ্জেই এসে শেষ হয়।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। তিনি জানান, এই উদ্যোগ সফল হয়েছে এবং শুধুমাত্র সংগঠনের সদস্যরাই নন, বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

সংস্থার সম্পাদক প্রবীর ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন। প্রতি বছর এই শোভাযাত্রা আরও সফল হোক—এমনই আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Loading