সোমালিয়া ওয়েব নিউজঃ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে প্রিসাইডিং, পোলিং এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।
এই নির্দেশিকায় ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম দফার ভোটের আগে ১৫২টি আসনের ভোটারদের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজও শুরু হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের অন্তত পাঁচ দিন আগে প্রতিটি ভোটারের হাতে এই স্লিপ পৌঁছে দিতে হবে। বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোটারদের হাতে এই স্লিপ তুলে দিচ্ছেন।
এই স্লিপে ভোটারের নাম, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ ও সময়সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য উল্লেখ থাকছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী