“৩ হাজার টাকার প্রতিশ্রুতি, চালু ‘মাতৃশক্তি ভরসা কার্ড’”

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলের নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই কার্ডের উন্মোচন করেন।

তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে সরাসরি প্রদান করা হবে। পাশাপাশি, মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা প্রকল্পও দলের সংকল্প পত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

স্মৃতি ইরানির কথায়, ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ শুধুমাত্র একটি কার্ড নয়, এটি মহিলাদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতার প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বার্তা দেওয়াই মূল লক্ষ্য।

Loading