সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার (IAS), এবং এস. বি. যোশী, প্রিন্সিপাল সেক্রেটারি।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন সম্মানীয় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার, হুগলি জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক (DM & DEO), চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, হুগলি জেলার পুলিশ সুপার (SP) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর জেলা সমন্বয়কারী।
বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ কেন্দ্রগুলির প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যয় নিয়ন্ত্রণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে জোর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার উপর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত পর্যবেক্ষণ এবং সমন্বয় বজায় রাখা হচ্ছে, যাতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়।

![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব