সোমালিয়া ওয়েব নিউজঃ মালদার মোথাবাড়িতে এসআইআর-এর কাজে যুক্ত সাত বিচারককে ঘেরাও করার ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলাম ও এক্রামুল বাগানিকে ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ এনআইএ আদালত।
বিচারক সুকুমার রায় গতকাল তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেইদিনের মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি লিখিত রিপোর্ট জমা দিতে হবে।
এদিন আদালতে এনআইএর পক্ষের আইনজীবী জানান, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে যে তথ্য ও প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে, তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলেছে। তবে তদন্ত সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় প্রয়োজন বলেও তিনি আদালতকে জানান।
কেন্দ্রীয় সংস্থার আবেদনের প্রেক্ষিতেই আদালত অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী