সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য বিধানসভার মেয়াদ আগামীকাল শেষ হতে চলেছে। তার আগে ভোট পর্ব শেষে আজ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবীর সঙ্গে সাক্ষাৎ করে ফলতা কেন্দ্র বাদে ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন।
এই প্রক্রিয়াকে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল রাজ্যপালের কাছে পৌঁছনোর পরই পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ শুরু হয়।
এদিকে, রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের অবস্থানকে ঘিরে। রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। তাঁর এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।
ফলে, পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখন অনেকটাই রাজ্যপালের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সাংবিধানিক বিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে কি না, সেই সিদ্ধান্তই এখন রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
.

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ