রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT

সোমালিয়া ওয়েব নিউজঃ অযোধ্যার রাম মন্দির-এ অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিজয় বিশ্বাস পন্ত-এর নেতৃত্বে গঠিত এই তদন্তকারী দলে রয়েছেন কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। দলটি ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে তদন্তের কাজ শুরু করেছে।

এসআইটির সদস্যরা মন্দির কর্তৃপক্ষের আর্থিক নথি, অনুদানের হিসাব, মূল্যবান সামগ্রীর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করবেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি আর্থিক অনিয়ম বা প্রশাসনিক গাফিলতির কোনও প্রমাণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

সরকারের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী দলকে সাত দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন এবং ১৫ দিনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্রের খবর।

অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন নজর রয়েছে প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ ভক্তদের।

Loading