সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে হাজরা মোড়ে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে দীর্ঘদিন ধরে আড়াল করার চেষ্টা হয়েছে। তবে বর্তমান সরকার তাঁর আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে চলবে।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষায় এবং বাঙালি হিন্দুদের স্বার্থ সুরক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক ভূমিকার জন্য বাঙালি হিন্দু সমাজ তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি জানান, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবসে তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো করা হবে এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে।
এছাড়াও, হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈত্রিক ভিটেতে একটি স্মৃতিসৌধ এবং গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস এবং বিশিষ্ট মনীষীদের অবদান সম্পর্কে আরও সচেতন হতে পারবে।
এর আগে, শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনিও মাল্যদান করে দেশের প্রাক্তন শিক্ষাবিদ, সংসদ সদস্য ও জননেতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, কর্ম এবং পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট