তারাতলা বিপর্যয়ের পর নির্মাণ শ্রমিকদের পাশে রাজ্য, বিল্ডার্সদের মানবিক উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সোমালিয়া ওয়েব নিউজ: তারাতলা বিপর্যয়ের জেরে যেসব নির্মাণ প্রকল্পের কাজ আপাতত বন্ধ হয়ে গেছে, সেই সব প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বার্থে উদ্যোগ নিল রাজ্য সরকার। দূরবর্তী জেলা থেকে কাজে এসে যাঁরা আপাতত বাড়ি ফিরতে পারছেন না, তাঁদের জন্য খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির কাছে মানবিক আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এ বিষয়ে সরকার আলাদা কোনো নির্দেশিকা জারি করছে না। তবে মানবিক দায়িত্ববোধ থেকে নির্মাণকারী সংস্থাগুলির উচিত শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।” রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে এবং কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা নির্মাণকারী সংস্থাগুলির কাছে সরকারের এই বার্তা পৌঁছে দেবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত নির্মাণ শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সহায়তার আবেদন জানান।

Loading