সোমালিয়া ওয়েব নিউজ: ডিজিটাল মোবিলিটি ক্ষেত্রে নতুন উদ্যোগ হিসেবে আজ গুজরাটে ‘ভারত ট্যাক্সি’-র সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘চালকই মালিক’ (Driver is Owner) ধারণার ভিত্তিতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের লক্ষ্য, ট্যাক্সি চালকদের কেবল পরিষেবা প্রদানকারী হিসেবে নয়, প্ল্যাটফর্মের অংশীদার ও মালিক হিসেবেও প্রতিষ্ঠিত করা।উদ্যোগের সঙ্গে যুক্ত সূত্রের দাবি, এই মডেলের মাধ্যমে চালকেরা তাঁদের শ্রমের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানার সুযোগ লাভ করবেন। প্রচলিত অ্যাগ্রিগেটর-ভিত্তিক ব্যবস্থার পরিবর্তে চালক-কেন্দ্রিক এই মডেল ট্যাক্সি পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগের লক্ষ্য, কার্যপদ্ধতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

![]()

More Stories
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে অনুদান মামলায় ৮ জন গ্রেপ্তার
জরুরি অবস্থা কেন ঘোষণা করা হয়েছিল: রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক প্রেক্ষাপট
১৯৭৫ সালের ২৫ জুন,জরুরি অবস্থার অন্ধকারে অধ্যাপক হরিপদ ভারতী: জেলের পাঁচিল পেরিয়ে গণতন্ত্র, প্রকৃতি ও শ্রীঅরবিন্দ-স্মরণ