সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিটি বর্ষায় আকাশ থেকে লক্ষ লক্ষ লিটার বিশুদ্ধ বৃষ্টির জল আমাদের মাটিতে নেমে আসে। কিন্তু যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এই অমূল্য সম্পদের বড় অংশ নালা, খাল ও নদীপথে চলে গিয়ে অপচয় হয়। অথচ সামান্য পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এই জল সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি, জলের সংকট মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বৃষ্টির জল সংরক্ষণের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো বাড়ির ছাদে পড়া বৃষ্টির জল পাইপের মাধ্যমে একটি ফিল্টারে এনে ধুলাবালি, পাতা ও অন্যান্য ময়লা অপসারণ করে সংরক্ষণ ট্যাংক বা ভূগর্ভস্থ রিজার্ভারে জমা রাখা। এই জল বাগানে সেচ, বাড়ি পরিষ্কার, টয়লেট ফ্লাশসহ বিভিন্ন গৃহস্থালির কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনীয় পরিশোধনের মাধ্যমে অন্যান্য কাজেও লাগানো সম্ভব। একই সঙ্গে ছাদের জল রিচার্জ পিট বা সোয়াক পিটে প্রবাহিত করলে তা নুড়ি, খোয়া ও বালির স্তর অতিক্রম করে ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করে ভূগর্ভস্থ জলাধার পুনরায় পূরণ করে। যেসব এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর অনেক নিচে নেমে গেছে সেখানে রিচার্জ কূপের মাধ্যমে ফিল্টার করা বৃষ্টির জল সরাসরি মাটির গভীরে পৌঁছে দিয়ে জলস্তর পুনরুদ্ধার করা যায়। গ্রামাঞ্চলে পুকুর, খাল, জলাধার সংরক্ষণ ও নতুন জলাধার খননের মাধ্যমে বৃষ্টির জল ধরে রাখলে তা ধীরে ধীরে মাটিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ জল বাড়ায়। শহরাঞ্চলে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানে রেইন গার্ডেন নির্মাণ এবং জল শোষণযোগ্য ইট বা ব্লক ব্যবহার করলে বৃষ্টির জল সহজে মাটিতে প্রবেশ করতে পারে, ফলে জলাবদ্ধতা কমে এবং ভূগর্ভস্থ জল বৃদ্ধি পায়। প্রতিটি নতুন বাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হলে ভবিষ্যতে যে ; জলের সংকট অনেকটাই কমানো সম্ভব হবে। বৃষ্টির জল সংরক্ষণের ফলে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে জলের অভাব কমে, গভীর নলকূপের ওপর নির্ভরতা হ্রাস পায়, কৃষিকাজে জলের প্রাপ্যতা বাড়ে, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি কমে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। তাই প্রতিটি বৃষ্টির ফোঁটাকে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করে অপচয় না করে সংরক্ষণ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই ছোট উদ্যোগই আগামী প্রজন্মের জন্য নিরাপদ জলের নিশ্চয়তা, টেকসই পরিবেশ এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

![]()

More Stories
কর্মজীবী ও পথচলতি মহিলাদের জন্য কলকাতা পুরসভার ভ্রাম্যমান শৌচালয়, জানুন বিস্তারিত
খুম্বু হিমপ্রপাতে অবরুদ্ধ, বেস ক্যাম্পে আটকে শতাধিক পর্বতারোহী
ভোটের উত্তাপে চাপা পড়ছে পরিবেশ: গাছে পেরেক, নীরব ইশতেহার—প্রশ্নের মুখে সচেতনতা