সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এদিন দুপুর ১২টার কিছু আগে তিনি বিধাননগর মহকুমা আদালতে হাজির হন। আদালতের নির্দেশ মেনে নির্ধারিত প্রক্রিয়ায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এই উপলক্ষে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী।
এদিকে, আসন্ন ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কালীঘাট তৃণমূল কংগ্রেসের সমাবেশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, বিড়লা প্ল্যানেটরিয়ামের কাছে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বাধিক আড়াই হাজার কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি, কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

![]()

More Stories
হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে রিহ্যাবিলিটেশনের গুরুত্বে জোর বিশেষজ্ঞদের
শালবনীতে সরকারি জমি বিক্রির মামলায় সুপ্রিম কোর্টে CID-এর বিস্ফোরক দাবি
মহালয়ায় শারদোৎসবের সূচনা, পুজো ও ডিজে নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর