সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে জনগণনার কাজ শুরু হচ্ছে। এবার সম্পূর্ণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হবে এবং দুই ধাপে এই জনগণনা সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রথম ধাপে ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা স্ব-সুমারি (Self Enumeration) পদ্ধতিতে নিজেদের তথ্য নিজেরাই অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। এ জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পোর্টাল **https://se.census.gov.in**-এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, স্ব-সুমারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে নাগরিকরা সুবিধাজনক সময়েই নিজের পরিবারের সদস্যদের তথ্য, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এর ফলে জনগণনার কাজ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে নিযুক্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে স্ব-সুমারি সম্পন্ন করতে পারবেন না, তাঁদের তথ্যও এই পর্যায়ে সংগ্রহ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পোর্টালে সঠিক তথ্য দিয়ে স্ব-সুমারি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জনগণনার কাজে সহযোগিতা করার জন্যও আবেদন জানানো হয়েছে।

![]()

More Stories
১ আগস্ট জন্মজয়ন্তী
জয়রামবাটীর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিদর্শনে দুই জেলার বিধায়করা
স্কুলছুট শিশুদের মূলধারার শিক্ষায় ফেরাতে এনআইওএস-এর সঙ্গে রাজ্যের সমঝোতা স্মারক স্বাক্ষর