September 19, 2026

স্বাধীনতা দিবসে রেড রোডে থাকছে ১২টি ট্যাবলো, প্রথমবার শ্যামাপ্রসাদ মুখার্জীকে উৎসর্গ করে বিশেষ ট্যাবলো

সোমালিয়া ওয়েব নিউজ: আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর মোট ১২টি ট্যাবলো প্রদর্শিত হবে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এই ট্যাবলোগুলির মাধ্যমে তুলে ধরা হবে।

ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিজিবি রামজি প্রকল্প, মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন নাগরিক পরিষেবা এবং পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিরও প্রদর্শন করা হবে।

এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীকে উৎসর্গ করে একটি বিশেষ ট্যাবলো। রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার তাঁর স্মৃতির উদ্দেশে পৃথক ট্যাবলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Loading