September 19, 2026

১০০ শতাংশ শুদ্ধ’ দাবি করে পণ্য বিক্রিতে ডাবরকে সতর্ক করল FSSAI

সোমালিয়া ওয়েব নিউজ: খাদ্যপণ্যের গায়ে ‘১০০ শতাংশ শুদ্ধ’ (100% Pure) দাবি ব্যবহার করে বিপণন না করার জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা FSSAI।

সংস্থার মতে, মধু, ঘি, ভোজ্য তেল-সহ বিভিন্ন খাদ্যপণ্যে ‘১০০ শতাংশ শুদ্ধ’ বলে লেবেলিং করা বিদ্যমান খাদ্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এ ধরনের দাবি আইনবহির্ভূত।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় FSSAI জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ডাবর ইন্ডিয়া লিমিটেডকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে প্রচলিত বিধি মেনে চলার ওপরও সংস্থার পক্ষ থেকে গুরুত্ব আরোপ করা হয়েছে।

FSSAI জানিয়েছে, ভোক্তাদের বিভ্রান্তিকর দাবি থেকে সুরক্ষা দেওয়া এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে স্বচ্ছতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

Loading