সোমালিয়া ওয়েব নিউজ: নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অংশ নিচ্ছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-সহ একাধিক দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০২৬ সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিকস শিখর সম্মেলনের মূল ভাবনা রাখা হয়েছে—‘সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ’। বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন, প্রযুক্তি ও উদ্ভাবন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মেলনে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রেও এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ব্রিকস-এর সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও সম্মেলনে মতবিনিময় হওয়ার কথা। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে কূটনৈতিক তৎপরতাও তুঙ্গে।

![]()

More Stories
অনূর্ধ্ব ১৮-দের সোশাল মিডিয়া থেকে সুরক্ষায় আবেদনে শুনতে রাজি সুপ্রিম কোর্ট
শহীদ পরম বীর চক্র প্রাপক আব্দুল হামিদের প্রতি ওম বিড়লার শ্রদ্ধা
ব্রিকস সম্মেলনের প্রাক্কালে দিল্লিতে কড়া নিরাপত্তা, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ড্রোন নিষিদ্ধ