সোমালিয়া ওয়েব নিউজ: উড়িষ্যার ধাঁচে এ রাজ্যের টোল প্লাজাগুলিতেও নির্দিষ্ট হারে টোল আদায়ের ব্যবস্থা চালুর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাস চলাচলের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পর সোমবার এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, নির্দিষ্ট হারে টোল আদায়ের ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয় দিন সময় চেয়েছে। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর না হলে রাজ্য সরকারের তরফে বাস মালিকদের জন্য নির্দিষ্ট টোলের হার বেঁধে দেওয়া হবে বলেও তিনি জানান।
নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট ভাড়া ধার্য করা হয়েছে। মন্ত্রী জানান, নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা নির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি, যেসব বাস মালিকের দীর্ঘদিনের কর বকেয়া রয়েছে, তাঁদের কিছুটা ছাড় দেওয়ার অনুরোধ জানিয়ে রাজ্যের অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হবে।
তবে করের ক্ষেত্রে ছাড় দেওয়ার পরও যদি বকেয়া টাকা জমা না পড়ে, তাহলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পরিবহনমন্ত্রী। প্রয়োজনে পারমিট বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে তিনি জানান।
অন্যদিকে, নির্বাচনের কাজে ব্যবহৃত হলেও এখনও যেসব বাস মালিক তাঁদের প্রাপ্য অর্থ পাননি, তাঁদের পাওনা মেটানোর জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বাসভাড়া নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর দাবি, ২০১৮ সালের পর থেকে বাসভাড়া বৃদ্ধি হয়নি। তাই পুজোর পরেই বাসভাড়া বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানান পরিবহনমন্ত্রী।

![]()

More Stories
১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’
কুম্ভের অভিজ্ঞতায় আরও আধুনিক হবে গঙ্গাসাগর মেলা
ধর্মান্তরিতদের জনজাতি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার দাবি