সোমালিয়া ওয়েব নিউজ: ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার গঙ্গাসাগরে আয়োজিত হল ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচি। এদিন সকালে কপিলমুনির আশ্রম চত্বরে শতাধিক মানুষ যোগচর্চায় অংশ নেন।
যোগচর্চার পাশাপাশি সুস্থ ও সচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকরা। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলছে। উপকূলীয় পরিবেশ রক্ষা, সমুদ্র ও সৈকত পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
কর্মসূচির পরবর্তী পর্যায়ে ম্যারাথন, মানববন্ধন, ‘ওশান অলিম্পিয়াড’ এবং মেগা পরিচ্ছন্নতা অভিযানের মতো একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। পরিবেশ রক্ষার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

![]()

More Stories
১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’
কুম্ভের অভিজ্ঞতায় আরও আধুনিক হবে গঙ্গাসাগর মেলা
ধর্মান্তরিতদের জনজাতি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার দাবি