September 28, 2026

রাজ্যের পরবর্তী ডিজি বাছাইয়ে ইউপিএসসির কাছে ৭ আইপিএসের নাম

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক বা ডিজি কে হবেন, তা নির্ধারণের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। পরবর্তী ডিজি বাছাইয়ের জন্য সাত জন বরিষ্ঠ আইপিএস আধিকারিকের নাম ইউপিএসসির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তালিকায় ১৯৯১ থেকে ১৯৯৫ ব্যাচের আধিকারিকদের রাখা হয়েছে। প্রস্তাবিত তালিকায় রয়েছেন নটরাজন রমেশবাবু, অনুজ শর্মা, সঞ্জয় সিং, পীযূষ পাণ্ডে, প্রবীণ কুমার, জাভেদ শামিম এবং অজয় মুকুন্দ রানাডে। ইউপিএসসির প্রক্রিয়ার পরই রাজ্য পুলিশের শীর্ষ পদে পরবর্তী আধিকারিকের নাম চূড়ান্ত হবে। উল্লেখ্য, বর্তমান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার কার্যকালের মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে। ফলে তাঁর উত্তরসূরি নির্বাচন ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।

Loading