September 28, 2026

তৃণমূলের দলীয় স্বত্ত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে ৪ মাসের সময়সীমা সুপ্রিম কোর্টের

সোমালিয়া ওয়েব নিউজঃ তৃণমূল কংগ্রেসের দলীয় স্বত্ত্ব এবং জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে চার মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ আজ জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে নিজেদের বক্তব্য ও দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। এরপর কমিশনকে আরও তিন মাসের মধ্যে দলীয় স্বত্ত্ব এবং জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী চার মাসের মধ্যেই এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সামনে আসার কথা।

Loading