October 1, 2026

মাঝআকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ: ভারতীয় পাইলট স্মিথ মচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

সোমালিয়া ওয়েব নিউজ: মাঝআকাশে রক্তক্ষয়ী হামলার মুখে পড়েও উপস্থিত বুদ্ধি ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে বড়সড় বিপর্যয় রুখে দিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছর। দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় দেশজুড়ে প্রশংসিত হচ্ছেন তিনি। তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ দেশের শীর্ষ নেতৃত্ব।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নিজে ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ক্যাপ্টেনের স্ত্রী এবং বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের সাহস জোগান এবং ক্যাপ্টেনের অনবদ্য দায়িত্ববোধ ও সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রত্যেকেই ক্যাপ্টেনের ভূমিকার উচ্চ প্রশংসা করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, দুবাই থেকে তেল আভিভগামী ওই বাণিজ্যিক বিমানের সহকারী পাইলট আচমকাই প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থাতেও ক্যাপ্টেন মচ্ছর সহকারী পাইলটের ছিনতাইয়ের পরিকল্পনা রুখে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অভিযুক্ত সহকারী পাইলট ওমানের নাগরিক বলে শনাক্ত হয়েছে। বিমানটি জরুরি অবতরণের পর সৌদি আরব কর্তৃপক্ষ অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

মাঝআকাশে চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও শত শত যাত্রীর জীবন রক্ষা করে ক্যাপ্টেন মচ্ছর যে পেশাদারিত্ব ও বীরত্বের নজির গড়েছেন, তা আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে।

Loading