October 25, 2026

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে ফের শুনানি, ৩০ অক্টোবর দুই পক্ষকে তলব নির্বাচন কমিশনের

সোমালিয়া ওয়েব নিউজঃ তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে চলা বিরোধের নিষ্পত্তিতে ফের সক্রিয় হল নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর দিল্লিতে দুই বিবদমান পক্ষকে একসঙ্গে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, শুনানির আগে আগামী ২৬ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকেই নিজেদের দাবির সমর্থনে প্রয়োজনীয় হলফনামা ও নথিপত্র জমা দিতে হবে। দলীয় নাম এবং নির্বাচনী প্রতীক ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে এবার মুখোমুখি শুনানির পথে হাঁটছে নির্বাচন কমিশন। ৩০ অক্টোবরের শুনানিতে দুই পক্ষের বক্তব্য এবং জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখার পর কমিশন পরবর্তী পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে আসন্ন শুনানিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বাড়ছে জল্পনা।

Loading