সোমালিয়া ওয়েব নিউজঃ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন কিংবা নাম বাদ পড়া সংক্রান্ত আবেদনের শুনানির জন্য গঠিত রাজ্যের ১৯টি আপিল ট্রাইবুনালের কাজ পদ্ধতিগত জটিলতায় কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ২১ সেপ্টেম্বরের পর থেকে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের নেতৃত্বাধীন এই ট্রাইবুনালগুলির কোনও নির্দেশই অনলাইনে আপলোড করা হয়নি। ফলে ইতিমধ্যেই জমা পড়া লক্ষ লক্ষ আপিলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি প্রকাশ্যে না আসায় আবেদনকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে আরও একটি সমস্যার কথা সামনে এসেছে। ১৯টি আপিল ট্রাইবুনালের মধ্যে একটি ট্রাইবুনালে এখনও বিচারপতি নিয়োগ করা সম্ভব হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ফলে সংশ্লিষ্ট ট্রাইবুনালের কাজও শুরু করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটার তালিকার সংশোধন ও নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে এই জটিলতা কত দ্রুত কাটে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

![]()

More Stories
তৃণমূলের নাম-প্রতীক নিয়ে ফের শুনানি, ৩০ অক্টোবর দুই পক্ষকে তলব নির্বাচন কমিশনের
পশ্চিমবঙ্গে এনসিসির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা, পুজোয় প্রশাসনকে সাহায্য ৮ হাজার ক্যাডেটের
কলকাতা পুলিশের কাছে মাওবাদী দম্পতির আত্মসমর্পণ, জমা দিল AK-47 ও ইনসাস রাইফেল