সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের কর্মচারীদের সামাজিক সুরক্ষা আরও সম্প্রসারিত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর লেখা একটি নিবন্ধ শেয়ার করেন তিনি। ওই নিবন্ধে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের ঊর্ধ্বসীমা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক শ্রমিক ও কর্মচারীকে প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং বিমার মতো সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে। কর্মজীবী মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
এক কোটিরও বেশি কিশোরীকে এইচপিভি টিকা, ভারতের উদ্যোগের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
WhatsApp Web ব্যবহার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তা! QR কোড স্ক্যান করেই কি আপনার অ্যাকাউন্টের দখল নিতে পারে সাইবার অপরাধীরা?
জনকপুর ধাম থেকে অযোধ্যা, নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল