সোমালিয়া ওয়েব নিউজ: ফলের ঝুড়ি থেকে তাজা বোমা উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ফলের ঝুড়ির মধ্যেই বালি ভরে রাখা হয়েছে বোমা। তিলজলা থেকে সেই বোমা উদ্ধার করল পুলিশ। কী কারণে বোমাগুলি রেখে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। lবেশ কয়েকদিন আগে বেআইনি অস্ত্র-সহ শেখ তনু নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই বোমা লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। শেখ তনুর বয়ান অনুযায়ী তদন্তকারীরা তিলজলা রোডের ৫ নম্বর ঝুপড়ির কাছে হানা দেয়। সঙ্গে ছিল কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও। ওই এলাকায় একটি ফলের ঝুড়ি বালি চাপা দেওয়া অবস্থায় ১১টি বোমা উদ্ধার করা হয়। বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়। এরপর বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়। কীভাবে ওই এলাকায় বোমা এল, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই ধরনের অভিযান আরও করা হবে। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর