সোমালিয়া সংবাদ, কলকাতা: স্কুলের জামায় বিশ্ববাংলার লোগো থাকবে নির্দেশিকা জারি হতেই এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষামহলে। আপত্তি তুলেছে একাধিক সংগঠন। প্রশ্ন ওঠেছে, স্কুলের পোশাকে ব্যাজ বা স্কুলের লোগা না থেকে বিশ্ব বাংলার লোগো থাকবে কেন? স্কুলের ইউনিফর্মে সরকারি লোগোর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।
রাজ্যের সব সরকারি স্কুলে এবার থেকে একই রঙের ইউনিফর্ম থাকবে। নীল–সাদা ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলা লোগো। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে বলা হয় সরকারি স্কুলে নীল-সাদা ইউনিফর্ম করতে হবে। সেই সঙ্গে শার্ট ও কামিজে বসানো থাকবে বিশ্ব বাংলার লোগো। এই নির্দেশ ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। অল ইন্ডিয়া স্টুডেন্ট’স ফেডারেশন (AISF) এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে যায়। একটি জনস্বার্থ মামলা দায়ের করে তারা প্রশ্ন তোলে, স্কুলের জামায় বিশ্ব বাংলার লোগো কেন ব্যবহার করা হবে? সবমিলিয়ে এই জোর চর্চা শুরু হয়েছে শিক্ষামহলে।
![]()

More Stories
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের
রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ থেকে আজকের ব্রাহ্মসমাজ—২০০ বছরের যাত্রা