সোমালিয়া ওয়েব নিউজ: বিজেপির অভ্যন্তরের কলহ বেরিয়ে আসার পাশাপাশি বেসুরে কথা বলছেন অনেকেই। তারই মধ্যে চলছে দলবদলও। এ হেন পরিস্থিতে বিজেপির ১৮টি সেলের নয়া কমিটি ঘোষণা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জমানায় যাঁরা দলের বিভিন্ন সেলের দায়িত্বে ছিলেন তাঁদের প্রায় সকলকেই সেই পদ থেকে সরিয়ে দিলেন সুকান্ত মজুমদার-অমিতাভ চক্রবর্তী। গ্রুপের সেটিংস বদলে দেওয়া হয় দলের আইটি সেলের তরফ থেকে। তারপরই ক্ষোভে দলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান মোহিত রায়। মোহিতবাবুকে উদ্বাস্তু সেলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে আনা হয়েছে। প্রশ্ন, সিএএ নিয়ে মুখ বন্ধ করার জন্যই কি উদ্বাস্তু সেলের আহ্বায়ক করা হল অসীমবাবুকে। বিদ্রোহী শিবিরের নেতা সমীরণ সাহাকে ট্রেড সেলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শিক্ষা সেলের আহ্বায়ক দীপল বিশ্বাসকে সরিয়ে অসিতকুমার মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সঙ্গে দূরত্ব রাখা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সংস্কৃতি সেলের আহ্বায়ক করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। এই শাখায় অভিনেতার সহ-আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে। অর্থনীতি সেলের দায়িত্বে বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী। প্রোটোকল সেলের আহ্বায়ক করা হয়েছে উমাশঙ্কর ঘোষ দস্তিদারকে। বাণিজ্য শাখার আহ্বায়ক হলেন বৈশালী ডালমিয়া। সবমিলিয়ে এই নতুন কমিটি বর্তমানে সংগঠনকে কতটা শক্তিশালি করতে পারে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর