সোমালিয়া ওয়েব নিউজ: গোরু পাচার মামলায় এফআইআর-এ থাকা কেন্দ্রীয় সরকারের কর্মী, বিএসএফ কমান্ডেন্ট যদি ৩২ দিনের মাথায় জামিন পেতে পারেন তবে এফআইআরে নাম না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পুলিশ কনস্টেবল সায়গল হোসেনকে ৩৯ দিনের মাথায় কেন জামিন দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে আসানসোল বিশেষ সিবিআই আদালতে স্পেশ্যাল শুনানি হয়। যদিও দু’পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত বিচারক জামিন নাকচ করে দেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গোরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিন আবারও নাকচ হল। এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিন নাকচ করেন। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২২ জুলাই।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ