সোমালিয়া ওয়েব নিউজ: আইনি জটিলতায় বলিউড অভিনেত্রী আমিশা পটেল। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে সমন। মোরাদাবাদের এক ইভেন্ট কোম্পানির অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীকে সমন পাঠিয়েছে আদালত।
জানা গিয়েছে, ১১ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পরও অনুষ্ঠানে না যাওয়ার কারণেই আমিশা পটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মোরাদাবাদের এক ইভেন্ট কোম্পানি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ১৯ জুলাই তাঁর আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেত্রী আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে মোরাদাবাদের আদালত। আগামী ২২ অগাস্ট তাঁকে এই মামলায় হাজিরা দিতেই হবে। এমনই নির্দেশ জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় দেশজুড়ে। সূত্র থেকে জানা গিয়েছে,
২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আমিশা পটেলের। তার জন্য তিনি অগ্রিম বাবদ ১১ লক্ষ টাকাও নিয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে আসেননি। এমনকি অগ্রিম নেওয়া টাকাও ফেরত দেননি। অভিনেত্রী এবং তাঁর তিন সহকারী সুরেশ কুমার, রাজকুমার গোস্বামী, আহমেদ শরিফের বিরুদ্ধে মোরাদাবাদের ইভেন্ট কোম্পানি অভিযোগ দায়ের করে আদালতের দ্বারস্থ হয়। এখন দেখার ঘটনা কোন দিকে যায়।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না