সোমালিয়া ওয়েব নিউজ: দলীয় কর্মীদের বাসে বসিয়ে নিজেই বাস চালিয়ে কলকাতা নিয়ে যান তৃণমূল কাউন্সিলর জিতু সিং। আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতু সিং পেশায় ব্যবসায়ী। অন্যান্য ব্যবসার সঙ্গে তাঁর ট্রান্সপোর্টের ব্যবসাও রয়েছে। যে বাসটির স্টিয়ারিংয়ে বসেছিলেন জিতু সেটি তাঁর নিজের। নিজের ওয়ার্ডের কর্মীদের উজ্জীবিত করতে জিতু সিং নিজেই চালকের আসনে বসে পড়েন। আসানসোলের মুর্গাসোল, ঈদগা থেকে সকাল সাড়ে ৬ টা নাগাদ তিনি বাসটি নিয়ে রওনা দেন। মাঝে শক্তিগড়ে মিনিট দশেকের মতো দাঁড়ান। তারপর সোজা পৌঁছে যান শ্যামবাজার। সেখান থেকে অটোতে করে ধর্মতলায় ২১শের সমাবেশে কর্মীদের নিয়ে যান। আবার একইভাবে বাস চালিয়ে দলীয় কর্মীদের তিনি আসানসোলে ফিরিয়ে নিয়ে আসেন। অভিনব এই ঘটনার সাক্ষী থাকল আসানসোল। উল্লেখ্য, জিতু সিং ইতিমধ্যেই বেশ কিছু ঘটনার মাধ্যমে নজর কেড়েছেন বা ভাইরাল হয়েছেন আবার বিতর্কেও জড়িয়েছেন। কাউন্সিলর হিসেবে ইতিমধ্যে দাবাং হিসেবে পরিচিত হয়েছেন।
![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন