সোমালিয়া ওয়েব নিউজ: হঠাৎ করেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামড়ায়। আগুন লাগার বিষয়টা ছড়িয়ে পড়ে ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে। ভয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়।অনেকেই দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু লক থাকায় খুলতে পারেননি। ফলে একের পর এক জানলা ভেঙে যে যেমন পেরেছেন, ট্রেন থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে যখন যাত্রীদের মধ্যে ছুটোছুটি চলছে তখন তাঁদের মধ্যে থেকেই এক মহিলা যাত্রী ট্রেন থেকে সটান ঝাঁপ দিলেন নদীতে। ঘটনাটি ঘটে আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি সূত্রে জানা গিয়েছে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় আগুন লেগে যায়। ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে সেটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই এমবিটিএ-র কর্মীরা সেখানে যান। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনা হয়। সবমিলিয়ে ট্রেনে আগুন লাগার ঘটনায় রীতিমতো ভীত হয়ে পড়েন যাত্রীরা।
![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম