সোমালিয়া ওয়েব নিউজ: ডায়াবেটিসও রয়েছে ১৫ বছর ধরে। হেভিওয়েট ধৃতকে সুস্থ রাখতেই হবে। ঠিক সে কারণে, ডাক্তারের পরামর্শ মেনে পার্থ চট্টোপাধ্যায়ের পাতে থাকছে রুটি, সবজি, ফল।কিন্তু ‘পার্থদা’-র বায়না ভাত খাবেন। তা নিয়েই ঝক্কি। কারণ, ডায়াবেটিসের রুগির ভাত খাওয়াটা ঠিক নয়। খেলেও বড্ড মেপে। তাই কিছুতেই ভাত দিতে চাইছেন না ইডি অফিসারেরা। ইডি সূত্রে খবর, এই নিয়ে বেশ সমস্যা হয়। প্রাক্তন মন্ত্রী জেদ ধরে বসেন, ভাত না দিলে কোনও প্রশ্নের জবাব দেবেন না। অফিসারেরা অনেক বোঝান। কিছুতেই কাজ না হওয়ায় শেষে ডাক পড়ে অর্পিতার।সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়কে সবটা বলতেই তিনি উদ্বিগ্ন হন একটু। অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বেন ‘পার্থ দা’ (এই নামেই ডাকছেন অর্পিতা)! রাজি হলেন পার্থকে বোঝাতে। ভাত খেলে শরীরের ক্ষতি হতে পারে, কিছুটা ধমকের সুরেই বললেন ‘ম্যাডাম’। আর তাতেই কাজ হল। অফিসারদের কথা না শুনলেও, ‘ম্যাডামে’র কথা ফেলতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়। ভাতই খেলেন তবে অল্প।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা