সোমালিয়া সংবাদ, কলকাতা: দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তা নিয়ে রাজ্য সরকারের বিশেষ হেলদোল দেখা যায়নি। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনকে শান্ত করতে উদ্যোগী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিক্ষামন্ত্রীকে নিয়ে তিনি যখন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন, তখন তাঁর অফিসের বাইরের পরিস্থিতি জটিল হয়ে যায়। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুক্রবার সারারাত বিক্ষোভ চলার পর শনিবার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর্জি জানিয়েছেন, আরও একটু সময় দেওয়া হোক। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত জট একটু একটু করে খোলার চেষ্টা করছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘একটু সময় দিন। অভিষেক চেষ্টা করছেন, সমস্যা কীভাবে সমাধান করা যায়। যাঁদের দেখা করার আছে, তাঁদের স্মারকলিপি জমা দেওয়ার কথা বলেন কুণাল।’ তাঁর মতে, নবম-দশম বা প্রাথমিক, সবকটা বিষয় আলাদা। প্রথম বৈঠকের পর সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে ফের বৈঠকে বসবেন বলেও আশ্বস্ত করেছেন কুণাল ঘোষ।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা