সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী থাকার সময় রাজীব গান্ধীর বিরুদ্ধে অপ্রমাণিত ‘বোফর্স’ তকমা দিয়ে বামপন্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দেওয়াল এবং স্লোগানে আকাশ-বাতাস ভরিয়ে দেয়।এখন আবার শুরু হয়েছে। গত বিধানসভা ভোটের পর থেকে শুভেন্দুকে দেখলেই তৃণমূলের পক্ষ থেকে ‘চোর’ বলা হচ্ছে । রাজ্যের প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জীকে দেখে ‘চোর’ বলে সম্বোধন করেছে জেলবন্দী কয়েদিরা। হাসপাতালে রুটিন মাফিক শারীরিক পরীক্ষা করাতে গিয়ে রুগীর আত্মীয়দের একাংশ অনুব্রত মণ্ডলকে দেখে ‘গরু চোর’ বলে স্লোগান দিতে থাকে। অথচ কয়েকদিন আগেও অনুব্রতের বিরুদ্ধে কথা বলা ছিল কার্যত অসম্ভব। ‘নিলামে উঠেছে দলীয় পদ’ – টাকার বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ উঠেছে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে এবং তার বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে হেনস্থা হতে হয় তৃণমূলের স্থানীয় এক নেতার পরিবারের সদস্যদের। এত কিছুর মাধ্যমে কে কত বড়ো চোর তা কিন্তু এখনো প্রমান হয়নি। তাই সাধারণ মানুষও বুঝতে পারছে না আসলে কে সবচেয়ে বড়ো চোর।
![]()

More Stories
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের
৪২তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু ডিসেম্বরে, জেলা পর্যায়ের সূচি ঘোষণা
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী