সোমালিয়া ওয়েব নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যুক্ত হতেই বদলে গিয়েছে প্রেক্ষাপট। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এবার অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হলে ইডি অফিসে হাজিরা দেন তিনি। পাশাপাশি
আগামী সপ্তাহেই সমস্ত তথ্য নিয়ে তাঁকে ইডি-র দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকের টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত তিনি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে গত কয়েক মাস ধরে। ইতিমধ্যেই কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির মূল খুঁজতে সিবিআই তদন্তও চলছে। তাতে বারেবারেই নাম এসেছে মানিক ভট্টাচার্যের। তাই তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।গত মাসের ২৭ তারিখেও ইডি তলব করেছিল তাঁকে। চলেছিল ১৪ ঘণ্টার ম্যারাথন জেরা। সেদিন সিজিও কমপ্লেক্সে উপস্থিত ছিলেন মানিকের আইনজীবীও। মানিকের রেকর্ড করা বয়ান দিল্লিতে পাঠানো হবে বলে জানিয়েছিলেন অফিসাররা। জানা গিয়েছিল, সেখান থেকে সবুজ সঙ্কেত মিললে ফের ডাকা হতে পারে মানিককে। মনে করা হচ্ছে, তেমনই কোনও সংকেত এসেছে। তাই ফের তলব করা হয় মানিককে।এদিন হাজিরাও দেন তিনি।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ