সোমালিয়া সংবাদ, আরামবাগ: ২৪ জনের হাতে তাঁদের চুরি যাওয়া বা হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল। আরামবাগ এসডিপিও অফিসে ওই মোবাইলগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, এই ২৪ জনের মধ্যে বেশিরভাগই আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে অভিযোগ জানিয়েছিলেন। বাকিরা নিজ নিজ থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজ। সেখানে কেউ অভিযোগ জানালে দ্রুত তার কিনারা করা হচ্ছে। বিশেষ করে মোবাইল বা বাইক চুরির ক্ষেত্রে এই সামাজিক মাধ্যমের কার্যকারিতা অনেক বেশি করে টের পাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে অভিযোগের পরই আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বিশেষ উদ্যোগ নিয়ে হারানো বা চুরি যাওয়া বাইক বা মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এদিনও মোবাইল ফোন ফিরে পেয়ে আরামবাগ এসডিপিও ও আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের মালিকরা। এ বিষয়ে এসডিপিও অভিষেক মন্ডল জানান, মোবাইল ফোনগুলি আরামবাগ মহকুমা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার, মালদহ ও মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মোবাইল ফোন ফেরত পাওয়ার পর আরামবাগের চাঁদুরের বাসিন্দা, মুন্সি নাসিমউদ্দিন বলেন, প্রায় দেড় বছর আগে মোবাইল ফোনটি চুরি গিয়েছিল। দেরিতে ফিরে পেলেও আমি ভীষণ খুশি।
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক