সোমালিয়া ওয়েব নিউজ: সরকারি ভাবে রাজ্য সরকার ঘোষণার পরও নবদ্বীপ পৌরসভার তরফে শহর জুড়ে মাইকিং করে একাধিক বার ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী বিক্রি ও ব্যাবহারের ওপর সম্পুর্ন নিষেধাজ্ঞা জারি করেছে দীর্ঘ সময় আগে।এমনকি ক্রেতা বিক্রেতা উভয়ের জরিমানা করার কথাও বলা হয়।তার পরও সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা এখনো নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী ব্যাবহার বন্ধ করেনি সম্পুর্ন ভাবে। এমনই খবর আসছিল নবদ্বীপ পৌরসভার কাছে। এদিন এই বিষয়ে পদক্ষেপ নেয় নবদ্বীপ পৌরসভার তরফে।তাই এদিন সকালে নবদ্বীপ শহরের বড় বাজার এলাকায় দোকানে দোকানে চলে তল্লাশি।পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার তরফে এই অভিযান করা হয়।এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায় এদিন আমরা একপ্রকার সচেতন করতে এই অভিযান করছি। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় কিছু প্লাস্টিক।আগামী দিনে ব্যাবসায়ীরা এর ব্যাবহার বন্ধ না করলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায় পৌর কর্তৃপক্ষ।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ