সোমালিয়া ওয়েব নিউজ: সাদা বাঘের শাবক ঘিরে উন্মাদনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।ঘটনাটি ঘটেছে, দিল্লিতে ন্যাশনাল জুলজিক্যাল পার্কে। জন্ম নেয় তিনটি সাদা বাঘের শাবক ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বাঘিনি সীতা জন্ম দিয়েছে এই শাবকগুলির। দিল্লির চিড়িয়াখানায় তিনটি ব্যাঘ্রশাবকের জন্ম হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের পোস্ট করা
ছবিতে দেখা যাচ্ছে বাঘিনির কাছেই শুকনো ঘাসের উপর শুয়ে আছে তিন নবজাতক ৷
নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এক মাসের জন্য বাঘিনি ও তিন শাবককে নিভৃতবাসে রাখা হবে ৷ পশুশালায় অতিথি আগমনের খবর জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন চিড়িয়াখানার অধিকর্তা ধরমদেও রাই ৷ এই বিষয়ে তিনি জানান, দিল্লি চিড়িয়াখানায় তিন শাবকের জন্মের কথা জানাতে পেরে খুবই ভাল লাগছে ৷ আপানারা জানেন নিশ্চয়ই, চিড়িয়াখানাগুলি ব্যাঘ্র সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, সেগুলির মধ্যে অন্যতম দিল্লি চিড়িয়াখানা ৷সীতা এবং তার নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে দিল্লি চিড়িয়াখানার সাদা বাঘের শাবকের জন্ম হয়েছিল ৭ বছর আগে ৷সবমিলিয়ে নতুন অতিথির আগমনে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়