সোমালিয়া ওয়েব নিউজ: বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া কেষ্টর পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক একদিনের মধ্যেই মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হলেন তৃণমূল নেতা। আর এ সকল ইস্যুগুলিকে হাতিয়ার করেই অনুব্রতর দাবি, শুধু দেখতে যান .. আর দেখতে যান। উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি। অবশ্য তা সত্ত্বেও দমতে নারাজ কেষ্ট। এদিন মঙ্গলকোট বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস হওয়ার পর পুনরায় একবার খোশ মেজাজ ধরা দিলেন তিনি।বলে রাখা ভালো, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই ‘প্রিয়’ কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অতীতে তৃণমূল নেতার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেই ধারা বজায় রেখে গতকাল মমতা বলেন,অনুব্রতকে জেলে ঢুকিয়ে ভেবেছে বীরভূমে লোকসভা নির্বাচনে জয়লাভ করবে। অথচ বিজেপির এই স্বপ্ন কোনদিন সফল হবে না। অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে ছাড়ানো হবে।বিশেষজ্ঞদের মতে, একদিকে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা আর অপরদিকে এদিন বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হওয়ায় আত্মবিশ্বাস বেশ খানিকটা বেড়ে গিয়েছে অনুব্রতর।
![]()

More Stories
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন