সোমালিয়া ওয়েব নিউজ: পরনে সাদা-কালো পোশাক, সামনে দপ্তরি কাগজপত্র, পাশেই মায়ের হাসিমুখ ছবি। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এভাবেই দেখা গেল ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসকে একেবারে নতুন রূপে। রাজপরিবারের নিয়ম মেনে রাজসিংহাসনে স্থলাভিষিক্ত করা হয়। সেইসঙ্গে ৭০ বছরের এক যুগের অবসানে নতুন যুগের সূচনা হল। পাশাপাশি, চার্লসের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন ‘ডিউক অ্যান্ড ডাচেস অফ ওয়েলস’ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় পেলেন। প্রস্তুতি সম্পন্নই ছিল। রাজকীয় বন্দুকের গান স্যালুটের মাধ্যমে নয়া রাজাকে সম্মান জানানো হয়েছে। ব্রিটেনের হাউজ অব কমনসে রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নেন সরকারে সিনিয়র সদস্যরা। হাউস অফ কমনসে রাজার শপথ অনুষ্ঠানে হাজির রাজপরিবারের সকলে। তিনি উচ্চারণ করলেন মায়ের নাম। ‘ডার্লিং মামা’ বলে মাকে স্মরণ করে চার্লসের ঘোষণা, তিনি মায়ের মতোই ভালবাসা আর সততার উপর ভর করে দেশবাসীকে রক্ষার দায়িত্ব নিলেন।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা