সোমালিয়া ওয়েব নিউজ: বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স। আর তার মধ্যে রীতিমতো কিলবিল করছে সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও সাপ চাষ করেন।গোটা গ্রামে সাপ চাষ হয়? ভাবছেন এমন আবার হয় নাকি! হ্যাঁ, বাস্তব কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য। সেটারই প্রমাণ চিনের জিসিকিয়াও নামের একটি গ্রাম। সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই গ্রাম।গ্রামে গেলেই সেটা বেশ বোঝা যায়। বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স। আর তার মধ্যে রীতিমতো কিলবিল করছে সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও তাতে সাপ ছেড়ে রেখে দেন।সাপগুলি যে বিষ নয়, এমনটাও নয়। প্রতিটিই ভয়ানক বিষধর প্রজাতির।

আসলে, চিনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে। সেগুলি চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয়। কখনও বা স্যুপের মতো করে বানানো হয়। খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি। তবে একটু শক্ত।
অন্যদিকে, সাপের পিত্তি, শরীরের বিভিন্ন অংশও খান অনেকে। সাপের দেহ মদের বোতলের মধ্যে পুরে রেখে দেওয়া হয়। সেটা পান করেন কেউ কেউ। মনে করা হয়, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে। শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে। তবে আধুনিক প্রজন্মের মধ্যে এ বিষয়ে সেভাবে আগ্রহ নেই।
![]()

More Stories
ভাঙছে একান্নবর্তী পরিবার, বাড়ছে একাকিত্বের দেয়াল: গোঘাটের খাটোগ্রাম-এ পাঁচ ভাইয়ের ‘সোনার সংসার’, এক ছাদের তলায় ভালোবাসার অনন্য নজির
প্রকৃতির বিস্ময় — নীল তিমির দুধ জলে মিশে না!
পৃথিবীর সবথেকে দামি কাঠ