সোমালিয়া ওয়েব নিউজ: হিন্দি টেলিভিশনে এখনো পর্যন্ত যতগুলি সিরিয়াল তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম ‘রামায়ণ।১৯৮৭ সালে তৈরি হওয়া সিরিয়ালটি এখনো পর্যন্ত আইকনিক হয়ে রয়েছে। রামায়ণ মহাকাব্য নিয়ে তৈরি হয়েছিল সিরিয়ালটি। সে সিরিয়াল এতটাই জনপ্রিয় হয়েছিল যে লকডাউনের সময়ে ফের তা ফেরত আনা হয়েছিল টেলিভিশনে। রামায়ণ মহাকাব্যের উপরে আধারিত সিরিয়ালটিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। তাঁর অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে অনেকে বাস্তবিকই তাঁকে ভগবানের আসনে বসিয়েছিলেন। এখনো পর্যন্ত তাঁকে সম্মুখে দেখলে ভক্তিভরে প্রণাম করেন অনুরাগীরা। সম্প্রতি এমনি একটি ঘটনার সাক্ষী থাকলেন নেটনাগরিকরা।রামায়ণ সিরিয়ালে অভিনয় করে কার্যত দর্শকদের মনে অমর হয়ে গিয়েছেন অরুণ গোভিল। হিন্দি সিরিয়ালের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে। একটি মাত্র চরিত্রে অভিনয় করেই যে এত জনপ্রিয়তা পাওয়া যায় তার প্রমাণ অরুণ গোভিল। এখনো পর্যন্ত তাঁর জনপ্রিয়তা অটুট।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলাকে দেখা গিয়েছে অরুণ গোভিলের পা ছুঁয়ে প্রণাম করতে। আসলে সম্প্রতি কোনো কাজে সম্ভাজিনগরে গিয়েছিলেন অরুণ। বিমানবন্দরে তাঁকে দেখেই চিনতে পারেন এক মহিলা। পর্দার শ্রীরামকে সামনে দেখে আবেগ সামলাতে পারেননি তিনি।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না