সোমালিয়া ওয়েব নিউজ: কিছুদিন আগেই এক রেস্তোরাঁয় খেতে গিয়েও ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। দূর্গাপুজোর ধকলের পর শরীর অসুস্থ হয়ে পড়েছিল সুদীপার। স্ত্রীর মন ভাল করতে তাঁকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়।শখ করে অনুরাগীদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছিলেন সুদীপা। সেখানেও ট্রোলিং পিছু ছাড়েনি তাঁর। রেগেমেগে শেষমেষ সুদীপা মন্তব্য করেছিলেন, তাঁর মরদেহের গলিয় মালা পরালে তাতেও হয়তো খুঁত ধরবেন নিন্দুকরা। এরপরেও বন্ধ হয়নি কটাক্ষ। তবে হাল ছাড়েননি সুদীপাও।সম্প্রতি স্বামী পুত্রকে নিয়ে আবারো একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। যতই তিনি রান্নাঘরের রানী হন না কেন, মাঝেমধ্যে বাইরের খাবারের স্বাদ পেতে কার না ভাল লাগে? তাই বাইপাসের ধারে এক নামী বাঙালি খাবারের রেস্তোরাঁয় পৌঁছে গিয়েছিলেন অগ্নিদেব, সুদীপা এবং আদিদেব।দুটি ছবি শেয়ার করেছেন অগ্নিদেব। প্রথমটি একটি ফ্যামিলি ফটো। দ্বিতীয় ছবিটি বেশ মজাদার। হাতে একটি মাছের কাঁটা নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন সুদীপা। অন্য হাতের আঙুল দিয়ে নির্দেশ করছেন কাঁটার দিকে। তবে সুদীপার এই পোজে খুশি অনুরাগীরা।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী