সোমালিয়া ওয়েব নিউজ: অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে নাকি প্রায়ই দেখা যায় অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। গুঞ্জন রটেছিল, প্রেম করছেন দু’জনে। মণীশ মলহোত্রের দীপাবলি পার্টির পর তো অনুরাগীরা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাঁদের সম্পর্কের নিয়ে। কিন্তু জল্পনায় জল ঢাললেন নায়ক নিজেই।ভৌতিক কমেডি ‘ফোন ভূত’ মুক্তির আগে প্রচারে ব্যস্ত সিদ্ধান্ত। সঙ্গে থাকছেন সহ-অভিনেতা ঈশান খট্টর এবং ক্যাটরিনা কইফও। ঝটিকা সফরে এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে ঘোষণা করলেন সিদ্ধান্ত। তাতে হতাশ হয়ে পড়েছেন অনুরাগীরাও। কী ভাবে উঠল প্রসঙ্গ? জানা যায়, অভিনেতাদের জিজ্ঞেস করা হয়েছিল, কোন কোন গুজব সত্যি হলে ভাল হয়? তখনই সিদ্ধান্ত জবাব দেন, এই যে আমি নাকি এক জনের সঙ্গে প্রেম করছি…এটা সত্যি হলে ভালই হত।হ্যালোইনের দিন শক্তিমান সেজেছিলেন সিদ্ধান্ত। রিল বানিয়ে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টে হৃদয় এঁকে দিয়েছিলেন নব্যা, যা নজর এড়ায়নি কারও।তা ছাড়া মণীশের পার্টিতে যখন আলাদা ঢুকলেন অভিনেতা, চিত্রগ্রাহকদের কেউ কেউ বলে উঠেছিলেন,নব্যাজি আসছেন, অপেক্ষা করবেন না? ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। সবমিলিয়ে সিদ্ধান্তের এদিনের ঘোষনায় অখুশি অনুরাগীরা।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না