February 4, 2026

গান ছেড়ে এবার অভিনয়ের জগতে ভুবন বাদ‍্যকর

সোমালিয়া ওয়েব নিউজ: একটা লম্বা সময় পর্যন্ত নেটপাড়ায় রিল বানানোর জন‍্য সবথেকে জনপ্রিয় এবং ট্রেন্ডিং গান ছিল কাঁচা বাদাম। আমজনতা থেকে দেশ এবং বিদেশের তারকারাও নেচেছিলেন কাঁচা বাদামের তালে। একজন সাধারণ বাদাম বিক্রেতা, যে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বেচে বেড়াত, এখন তার দহরম মহরম দেখার মতো।বাদাম বিক্রির পেশাকে কবেই বিদায় জানিয়েছেন ভুবন। নিজেকে ‘সেলিব্রিটি’ তকমা দিয়ে এখন পুরোপুরি গান বাজনার দিকে মন দিয়েছেন তিনি। একাধিক নতুন গান তিনি রেকর্ড করেছেন বলে খবর। যদিও এখনো পর্যন্ত একটি গানও প্রকাশ‍্যে আসেনি। অন‍্যদিকে নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হলেন ভুবন।গানের পাশাপাশি এবার অভিনয়ও শুরু করেছেন তিনি। এর আগেই অবশ‍্য খবরটা জানিয়েছিলেন ভুবন। তবে বড়পর্দা বা ছোটপর্দায় নয়। আপাতত যাত্রাপালার মঞ্চে অভিনয়ে হাতেখড়ি হয়েছে ভুবনের। ‘খোকাবাবুর খেলাঘর’ নামে একটি যাত্রাপালায় সম্প্রতি অভিনয় করেছেন তিনি।সেই যাত্রাপালারই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে।

Loading