February 4, 2026

বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ রেগে লাল

সোমালিয়া ওয়েব নিউজ: বিমানবন্দর হোক কিংবা রাস্তা তারকাদের বেরোতে দেখলেই কোথা থেকে যেন ঠিক ছুটে আসেন চিত্র সাংবাদিকরা। আর এই ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাও মাঝেমাঝে হাসি মুখে পোজ দেন। কিন্তু সম্প্রতি চিত্রসাংবাদিকদের ‘উপদ্রব’-এ খেপে গেলেন বলিউডের এই অভিনেত্রী।জানা গিয়েছে কয়েক দিন আগে মুম্বাইয়ের একটি পার্কে বন্ধু ইয়াস্মিন করাচিওয়ালার সঙ্গে শরীরচর্চা করতে এসেছিলেন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত জগিং করতে বা হাঁটতে আসেন। কিন্তু ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখা মাত্রই শোরগোল পড়ে যায়।সে সময় তার ছবি তুলতে গেলে ‘ফোন ভূত’ নায়িকা বলে ওঠেন, ‘শোনো শোনো, ক্যামেরা নিচে কর। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি।কিন্তু ক্যাটরিনাকে সামনে দেখে কি আর হাত গুটিয়ে থাকা যায়? এরপর কেউ ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তাকেও উদ্দেশ্য করে বললেন, ‘দয়া করে ফোনটাও নিচে নামান। একদম ছবি তুলবেন না,’ বলে খেপে যান এই অভিনেত্রী।

Loading