কঠোর পরিশ্রম আর সাবলীল অভিনয় সফলতার পথ দেখায় সুপারস্টার জিৎ-কে

সোমালিয়া ওয়েব নিউজ: ২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘সাথী’। আর এই ছবির সঙ্গেই টলিউড এবং দর্শক পায় এক নতুন নায়ককে। জিতু মদনানী, অবাঙালি ছেলেটি যে ভবিষ্যতে টলিউডে রাজত্ব করবেন তার আভাস অনেকেই পেয়েছিলেন তাঁর প্রথম ছবি থেকেই। সুদর্শন চেহারা, সাবলীল অভিনয় এবং সর্বোপরি ঝরঝরে বাংলা নায়ক হওয়ার সমস্ত গুণই ছিল জিতের মধ্যে। জিতের কেরিয়ারের শুরু থেকে এখনকার সমস্ত পরিচালকরাই বলেন, খাটতে পারেন অভিনেতা। টলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, সাথী ছবিতে কাঁচ ভাঙার একটি দৃশ্যে এনটিওয়ান স্টুডিওর দোতলা থেকে ঝাঁপ মারতে হয়েছিল। সেই দৃশ্যে কোনো স্টান্ট ডাবল নেননি জিৎ। নিজেই অভিনয় করেছিলেন। হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড হলেও জিতের ডেডিকেশন অবাক করেছিল হরনাথকে।পরিচালক রবি কিনাগিরও একই মন্তব্য। সংবাদ মাধ্যমের কাছে ‘ফাইটার’ ছবির সময়কার স্মৃতিচারণ করে তিনি বলেন, কাজের প্রতি জিতের জেদ অবাক করা। কড়া ডায়েটের মধ্যে থাকতে হয়েছিল তাঁকে। সেটে অন্যরা ভালমন্দ খেলেও জিৎ নির্বিকার মুখে সেদ্ধ খাবার খেয়েছিলেন। বারবার নিজের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করেছেন জিৎ।

Loading